চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জনসহ আটক ৯

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ============
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও পুলিশের পৃথক টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের আরও তিন নেতাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়
আটককৃতরা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের কাজী জামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের মোঃ বাবুলের ছেলে মোঃ হাসান (২০) একই গ্রামের মৃত শহিদের ছেলে মোঃ সজিব (২০), আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামের সাইফ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইলহাম (১৫) এ ছাড়াও ফেনী জেলার শান্তি কোম্পানি রোডের শরীফ উদ্দিনের ছেলে আল আমিন (২০) একই জেলার আলমগীর হোসেনের ছেলে আল আমিন (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একদল ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পুদুয়া রাস্তার মাথা এলাকায় আসে। পরে তারা মহাসড়কে টায়ারের ওপর দাহ্য পদার্থ (মবিল) ঢেলে আগুন ধরিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। তখন স্থানীয়রা সহ ধাওয়া দিয়ে ধরে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার উদ্দেশ্য বের হয়েছিল বলে স্বীকার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউনে নাশকতার পরিকল্পনা নিয়ে ৬ কিশোর বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় পেট্রোল ও টায়ার নিয়ে প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে ৬ জন ও আওয়ামীলীগের ৩ নেতাসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=