সিটিভি নিউজ@ ওমর শারিদ বিধানঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাছান বসরী চয়নকে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্যদের পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় পূর্বের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোকনের পরিবর্তে মোঃ হাছান বসরী চয়নকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ৫৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আলী খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহিরুল ইসলাম খোকন দায়িত্ব পেয়েছিলেন।
নতুন সাধারণ সম্পাদক নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com