নাঙ্গলকোটের কলম যোদ্ধা ইসহাক মিয়ার ইন্তকাল

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার, নাঙ্গলকোট===============
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর বাজার সাবেক পোস্ট মাস্টার, ও পল্লি চিকিৎসক মো. ইসহাক মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মো. ইসহাক মিয়ার বাড়ী উপজেলার বান্নগর উত্তর পাড়া গ্রামে। তিনি মরহুম হাজি নূর মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইসহাক মিয়া একজন কলম সৈনিক ছিলেন। তিনি সত্তর দশক থেকে নাঙ্গলকোট ও পাশ্ববর্তী এলাকার উন্নয়নের লক্ষে চিহিত বিভিন্ন সমস্যা গুলো দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেছেন। মরহুম ইসহাক মিয়া স্বজনরা তাঁর লিখা প্রকাশিত বিভিন্ন সংবাদ গুলো সাংবাদিকদের নিকট তুলে ধরেন।
বান্নগর উত্তর পাড়া জামে মসজিদের সামনে ইসহাক মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইসহাক মিয়ার মত্যুতে বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন