অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস বিষয়ক সেমিনার

সিটিভি নিউজ।। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস বিষয়ক সেমিনার আজ ১৮নভেম্বর সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মুহাম্মদ মিঠুন। কুমিল্লা জেলা পরিসংখ্যান অফিস ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের কুমিল্লার উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী। এই প্রবন্ধের উপর বিশ্লেষণ করে বক্তব্য রাখেন বার্ড কুমিল্লার যুগ্ন পরিচালক আব্দুল্লাহ আল হুসাইনি। আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল. কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান. .সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা মহানগর শাখার সভাপতি রায়হান রহমান হেলেন , উপজেলা মৎস্য অফিসার মোঃ মোহাম্মদ মাসুদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব. আনসার কমান্ডার মোঃ সুজন সহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ১৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=