সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।। ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট এর প্রথম রাউন্ডের ২য় ম্যাচে যশোর জেলা খেলোয়াড় কল্যান সমিতি ফুটবল দল জয়লাভ করেছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ১- ০ গোলে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে পরাজিত করে। বিকালে দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর থেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
এরপর রেফারির বাশিতে বল গড়ায় মাঠে। প্রথমার্ধে ১১ মিনিটে জনির দেওয়া গোলে এগিয়ে যায় যশোরে ফুটবল একাদশ । এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে কুষ্টিয়া দল। তুমুল প্রতিদ্বন্দিতাপূণ ম্যাচটিতে দ্বিতিয়াধে আর কোন গোল না হওয়ায় যশোর ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী যশোর দলের জনি খেলার ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নায়মুর রহামন রানা, টুটুল হোসেন ও খায়রুল ইসলাম। ইসলাম। ধারা ভার্ষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের ৮ দলীয় এ টুনামেন্টের ২য় খেলায় মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচাষ্য. আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন,তারেক মাহমুদ, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল ও নুরুল ইসলামসহ ক্রীড়া সংগঠনের অন্নান্য সদস্যবৃন্দ।। সংবাদ প্রকাশঃ ১৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com