নতুনধারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শান্তা ফারজানা

সিটিভি নিউজ।। নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোমিন মেহেদীর অবর্তমানে ধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মুখপাত্র শান্তা ফারজানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। ধারার কেন্দ্রীয় কার্যালয় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে (৫ম তলা) গত ১৬ নভেম্বর, সোমবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম মেম্বারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই সময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এর প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রেসিডিয়াম মেম্বার ও অধ্যাপক শুভংকর দেবনাথ, প্রেসিডিয়াম মেম্বার ও ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নী আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে মশাল মিছিল কর্মসূচি পালনকালে দেশ-বিরোধীচক্রের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হামলার পর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নতুনধারা বাংলাদেশ’র চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডাক্তার নুর জাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডলসহ আরো অনেকে চিকিৎসা গ্রহণ করতে গেলে উপস্থিত জঙ্গি মহলের তোপের মুখে তাদেরকে জোরপূর্বক গ্রেফতার করা হয়। পরবর্তীতে, ১৬ অক্টোবর, শুক্রবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং ভাইস চেয়ারম্যান ডাক্তার নুর জাহান নীরা জামিনে কারামুক্তি লাভ করেন। কিন্তু, ধারার চেয়ারম্যান মোমিন মেহেদীসহ বাকী তিনজনের জামিন দ্বিতীয় দফায় হাইকোর্ট থেকে না মঞ্জুর করা হয়েছে। অতঃপর দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ধারার গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মুখপাত্র শান্তা ফারজানাকে আগামী একমাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হলো।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে শান্তা ফারজানা বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই নতুনধারা বাংলাদেশ বায়ান্নকে প্রেরণা এবং একাত্তরকে চেতনা হিসেবে বুকে লালন করে এগিয়ে যাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। এবং আগামীতেও দেশ এবং জাতির কল্যাণে নতুনধারা বাংলাদেশ কোন পদক্ষেপ নিতে পিছুপা হবে না। এসময়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যন মোমিন মেহেদীসহ ধারার বন্দী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীও করেন তিনি। সংবাদ প্রকাশঃ ১৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=