ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি- =================
ঝিনাইদহে শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক নারী নিহত হয়েছে।
বুধবার সকাল দশটার দিকে শহরের বাবুর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেসময় ঘাতক স্বামী এনানুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া খাতুন কাঞ্চন নগর বাবর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে।
নিহতের ভাই রাতুল হোসেন জানায়, সুমা সারে সাথে এনামুল হক মিরাজের ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়ে। তাদের সংসারে ফারহান নামের ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর পূর্বে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াড়ির পর আমার বোনের প্রাক্তন স্বামী মিরাজ আমাদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। বুধবার সকালে আমার বোন সুমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলো। সেসময় বাড়ির সামনে মিরাজের সাথে কথাকাটাকাটি এর পর্যায়ে সুমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন