সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা প্রতিনিধি ঃ ==================
গতকাল মঙ্গলবার বিকেলে,দেশব্যাপী আওয়ামী লীগের নিপীড়ন জ্বালাপোড়া ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল মহানরীর বাদুরতলা কিউ আর টাওয়ারের সামনে সমবেত হয়, এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন আওয়ামী লীগ ১৯ তারিখ যে লকডাউনের ডাক দিয়েছে , তা প্রতিহত করা হবে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায় তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে এবং রাস্তায় নামা হলে তাদেরকে প্রতিহত করা হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের মাটিতে পাড়া দেওয়ার আগেই তার হাতে হাত করা লাগিয়ে কারাগারে নিক্ষেপ করা হবে, তিনি বাংলাদেশ আসার ঘোষণা দিয়ে তার নেতাকর্মীরা দেশে জ্বালাও পড়াও অরাজকতা সৃষ্টি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিন প্রস্তুত রয়েছে তাদেরকে মোকাবেলা করে গ্রেফতার করার জন্য। বিএনপি'র স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে,যেকোনো অরাজকতা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অরাজকতা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল পাশা সিদ্দিক, সংবাদ প্রকাশঃ ১৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com