ব্রাহ্মণপাড়ায় চুরি করা হাঁস বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক ৩ ব্যক্তি

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি থেকে হাঁস চুরি করে বাজারে বিক্রি করতে গিয়ে হাঁসের মালিকের হাতে হাতেনাতে আটক হয়েছেন তিন ব্যক্তি। পরে স্থানীয় এলাকাবাসী ও হাঁসের মালিক তাঁদের ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক ব্যক্তিরা হলেন, চান্দলা ইউনিয়নের দলগ্রামের
মোস্তফার ছেলে মিজানুর রহমান (৩২), সাহেবাবাদ গ্রামের শহীদ মিয়ার ছেলে কামরুল হাসান (৩৫) এবং মো. এনামুল হক (৩০)। গতকাল ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার বড়ধুশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে হাঁস চুরি হওয়ার পর মালিকের ধারণা হয়, চোরেরা চুরি করা হাঁসগুলো বিক্রির উদ্দেশ্যে আশপাশের কোনো বাজারে নিয়ে যেতে পারে। এ ধারণা থেকে তিনি সকালেই বড়ধুশিয়া বাজারে অবস্থান নেন।
একপর্যায়ে কয়েকজন ব্যক্তি বাজারে হাঁস বিক্রি করতে নিয়ে এলে মালিকের সন্দেহ হয়। পরে বিক্রির জন্য নিয়ে আসা হাঁসগুলোর মধ্যে তিনি নিজের হাঁস শনাক্ত করেন। এ সময় এগিয়ে গিয়ে হাঁসগুলো নিজের বলে দাবি করে বিক্রেতাদের হাতেনাতে আটক করেন।
ঘটনাটি জানাজানি হলে বাজারে স্থানীয় লোকজন জড়ো হন। পরে হাঁসের মালিক ও এলাকাবাসী আটক তিন ব্যক্তিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=