তিন মাস ধরে শিক্ষা অফিসারের পদ শূন্য, ব্রাহ্মণপাড়ার ৪১ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম

​ব্রাহ্মণপাড়ায় ৪১ প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দিয়ে চলছে পাঠদান, ভোগান্তিতে শিক্ষার্থীরা

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান============
সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৪১টিতেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে চলছে এসব প্রতিষ্ঠানের পাঠদান। এতে প্রশাসনিক কাজের চাপে নিয়মিত ক্লাস নিতে পারছেন না শিক্ষকরা, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
​খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে মোট ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪১টি বিদ্যালয়ই চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। বাকি ৬৭টিতে প্রধান শিক্ষক থাকলেও রয়েছে সামগ্রিক শিক্ষক সংকট।
​নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি শিক্ষক বলেন, “উপজেলার অনেক বিদ্যালয়েই শিক্ষাসংকট প্রকট। কোথাও তিনজন বা চারজন শিক্ষক আছেন। এর মধ্যে একজন শিক্ষক যখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান, তখন তাঁকে দাপ্তরিক কাজের অংশ হিসেবে প্রায়ই উপজেলা শিক্ষা অফিসে আসা-যাওয়া করতে হয়। এতে পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটে। ভারপ্রাপ্তের পরিবর্তে দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে এই ভোগান্তি অনেকাংশেই কমে আসত।”
​কথা হয় উপজেলার একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসেকুল আলম রোমান সরকারের সাথে। তিনি বলেন, “প্রতিদিনই নানা দাপ্তরিক কার্যক্রম সামলাতে হয়। দাপ্তরিক কাজ ও মিটিং নিয়ে ব্যস্ত থাকতে থাকতে মাঝেমধ্যে ইচ্ছে থাকলেও ঠিকমতো ক্লাস নেওয়া হয়ে ওঠে না। অতি দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা লাঘব হতো।”
​খোঁজ নিয়ে আরও জানা গেছে, শুধু প্রধান শিক্ষক সংকটই নয়, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদটিও গত তিন মাস ধরে শূন্য রয়েছে। এতে প্রশাসনিক তদারকিও ব্যাহত হচ্ছে।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন বলেন, “আমাদের উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বর্তমানে ৪১টি বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। এ ছাড়া ব্রাহ্মণপাড়ায় শিক্ষা অফিসারের পদটিও তিন মাস ধরে শূন্য রয়েছে।”
​তিনি আরও বলেন, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নামের তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও দাপ্তরিক কাজের কারণে মাঝেমধ্যে শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে।” সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন