চৌদ্দগ্রামে উল্টো পথের সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, গুরুতর আহত ২

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান==============
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-উ-১১-১৩৭১ নম্বরের একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি রেজিস্ট্রেশনবিহীন উল্টো পথের সিএনজিকে সজোরে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়কে উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক লিটন মিয়ার মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা অজ্ঞাতপরিচয় দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ নিরঞ্জন কুমার জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=