আজো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আত্রাই-এ ৩শ বছরের সিদ্ধেশ্বরী মন্দির

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : নওগা সংবাদদাতা জানান===========
আজো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁর আত্রাই-এ ৩শ বছরের সিদ্ধেশ্বরী মন্দির।
প্রাচীন এই মন্দিরটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন।স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রাজা বল্লাল সেনের শাসনামলে এ অঞ্চলের মানুষের পানির সংকট দূর করতে একটি দিঘি খনন করা হয়। একই সময়ে সেখানে সিদ্ধেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। তথ্য অনুসন্ধানে যায়, মন্দিরটিতে একসময় পাঁচটি বিগ্রহ মূর্তি স্থাপন করা হয়েছিল। এর মধ্যে তিনটি মূর্তি চুরি হয়ে যায়। বর্তমানে একটি মূর্তি সংরক্ষিত রয়েছে এবং অন্য একটি মূর্তিতে গ্রামের মানুষ নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মন্দিরটি হিন্দু সম্প্রদায় মানুষের কাছে ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে। প্রাচীন এই স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলে আগামী প্রজন্মের কাছে এলাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন