সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বারে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় স্থানীয় একটি কলাবাগানে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টায় ভিক্টিমি শিশুটি (১০) তার স্কুল ব্যাগটি শ্রেণী কক্ষের ব্যাঞ্চে রেখে কলম আনতে বাড়ি যায়। ফেরার পথে তার বাড়ির চাচাতো কাকা সুলতান আহমেদ(৪২) তাকে তার বাবা’য় ডেকে পাঠিয়েছে বলে জানায় এবং তাকে নিয়ে স্কুলের পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি পালিয়ে স্কুলে চলে আসে।
পরে প্রতিবেশী দুই মহিলা স্কুলে এসে ভিক্টিম শিশুটিকে শ্রেণী কক্ষ থেকে ডেকে নিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে যেয়ে ঘটনার বর্ননা দেন। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও স্কুল পরিচালনা কমিটি নিয়ে বসলেও উভয় পক্ষের উগ্র পরিস্থিতির কারনে সভা মুলতবী দিতে বাধ্য হয়।
পরে ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের কাদিম আলীর বাড়ির কাদিম আলীর ছেলে সুলতান আহমেদ(৪২)কে এক মাত্র আসামী করে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এদিকে অভিযুক্ত সুলতান আহমেদ বাড়িতে অবস্থান করার সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানার নেতৃত্বে একদল পুলিশ বিকেল সাড়ে ৩টায় অভিযানে নামেন। পুলিশ আসার সংবাদে অভিযুক্ত সটকে পড়ে।
ভিক্টিম শিশুটি জানায়, সে স্কুলের শ্রেণীকক্ষের ফার্স্ট ব্যাঞ্চে বসার জন্য সকাল সাড়ে ৭টায় ব্যাঞ্চের উপর ব্যাগ রেখে কলম আনতে বাড়ি যায়। আসার পথে তার কাকা সুলতান আহমেদ বলেন, তার বাবা তাকে খূঁজছে। তাই আমাকে নিয়ে স্কুলের পাশের একটি কলা বাগানে নিয়ে মুখ চেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ব্যাথা দেয়। এ সময় আমি চিৎকার দিলে প্রতিবেশীরা টের পেলে আমাকে ছেড়ে দেয় আমি দৌড়ে স্কুলে চলে আসি।
এ ব্যাপারে অভিযুক্ত সুলতান আহমেদ জানান, আমি আমার ভাতিজিকে আদর করেছি এটা সত্য. আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ষড়সন্ত্রমূলক, কারন তাদের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০ বছর ধরে মামলা চলে আসছে।
ভিক্টিমের বাবা- মা' তার মেয়ের সর্বনাশের চেষ্টাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি, যাতে আর কেউ এমন অপরাধ সংগঠনের সাহস না পায়।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের বাবা একটি অভিগপত্র পেয়েছি, মামলা দায়ের প্রক্রিয়াধিন এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাত আছে।
ছবির ক্যাপশন: দেবীদ্বারে চাচা কর্তৃক চতুর্থ শ্রেণীর ভাতিজি ধর্ষণ চেষ্টার অভিযুক্ত সুলতান আহমেদ(৪২)'র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com