চৌদ্দগ্রামে নিখোঁজের ৯দিন পর পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ===================
কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ হওয়ার নয় দিন পর আবদুল জলিল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারের পূর্ব পাশে একটি পরিত্যক্ত মুরগীর ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল জলিল বাবুচি (শুভপুর) গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাবুচি বাজারে মুদি পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন আবদুল জলিল। নিখোঁজের পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে এক নারী ওই পরিত্যক্ত মুরগীর ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। সন্দেহবশত ঘরের ভেতরে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=