ইফফাত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষু সেবায় আলো ছড়ারাল পাঁচ শতাধিক মানুষের

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =============
ইফফাত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষু সেবায় আলো ছড়ারাল নওগাঁর পাঁচ শতাধিক মানুষের।
অর্থাভাবে যাদের কাছে চোখের চিকিৎসা অনেকটাই স্বপ্ন,তাদের সেই স্বপ্ন পূরণে মানবিকতার হাত বাড়িয়েছে ইফফাত ফাউন্ডেশন ও উত্তরবঙ্গ হাসপাতাল। ওই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের চোখে আলো ফেরানোর উদ্যোগ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র,ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.ইমরুল কায়েস সাজু ছাত্র জীবন থেকেই এনায়েতপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র
মানুষের পাশে থেকে বিভিন্ন সেবা দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাটে বিনা মূল্যে এই চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করেন।
এই ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত চোখের রোগীকে বিনা মূল্যে চিকিৎসাপত্র দেওয়ার পাশাপাশি ছানি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়। ইউএনও মানজুরা মুশাররফ,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ইমরুল কায়েস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুলসহ অন্যান্যরা এই মানবিক সেবার চক্ষু ক্যাম দেখার জন্য ছুটে এসেছিলেন।
ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েস সাজু বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে এবং তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে ইউএনও মানজুরা মুশাররফ বলেন, অসহায় মানুষদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ। কারণ আপনারা জানেন, চোখের চিকিৎসা করা খুবই ব্যয়বহুল। ইফফাত ফাউন্ডেশন এমন ভালো গ্রহন করায় সাধুবাদ জানাই। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=