ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর ২৫ বছরপূর্তি উৎসব ও অফিস উদ্বোধন অনুষ্ঠান

সিটিভি নিউজ।। মোঃ নুরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক।। ==============
কুমিল্লায় ঐতিহ্যবাহী ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর ২৫ বছরপূর্তি উৎসব ও ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর স্থায়ী ও নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১৬ নভেম্বর সোমবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন দৌলতপুর এলাকায় অবস্থিত ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর প্রতিষ্ঠান তা’মীরুল উম্মাহ আলিম মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আক্তার হোসেন মনু এর সঞ্চালনায়
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর অর্থ পরিচালক মোঃ জাকির হোসেন সর্দার, যুগ্ম প্রকল্প পরিচালক অধ্যাপক মোঃ রুহুল আমিন, তা’মীরুল উম্মাহ আলিম মদরাসার অধ্যক্ষ রাসেদুল হক, ইনসাফ গার্ডেন সিটি কল্যান সমিতির সেক্রেটারী অধ্যাপক নুরুল হুদা সিদ্দিকী, ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার লিঃ এর আইন বিষয়ক পরিচালক এড, এয়াকুব আলী চৌধুরী, পরিচালক মমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী মজুমদার, পরিচালক মাহফুজুল হক প্রমূখ।

এসময় সম্মানিত অতিথি ছিলেন রিহ্যাবের কেন্দ্রীয়
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, রিহ্যাবের কেন্দ্রীয় পরিচালক সিলভার ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আলহাজ্ব ফারুক আহমেদ, কর্ণফুলী ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমান সহ রিহ্যাব কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যগন এবং ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর নতুন অফিস উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ইনসাফ হাউজিং মুলত একটি মাদরাসাকে কেন্দ্র করে আজকের এই ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ২৫ বছরে এই প্রতিষ্ঠান মানুষের মাঝে সঠিক ভাবে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করে আসছে। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যা গত ২৫ বছরে কাউকে কোন প্রকার প্রতারিত করেনি। ইনসাফের মাধ্যমে আমাদের সৎ নেতৃত্বের মাধ্যমে এই প্রতিষ্ঠান হাউজিং জগতে একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
তাই অতিতের ন্যায় ভবিষ্যতেও আমরা এর সুনাম কাজের মাধ্যমে অর্জন করতে চাই। সেজন্য এই ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর সাথে জড়িত সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করলে এর সুনাম ও সমৃদ্ধি দিনদিন বৃদ্ধি পাবে। তাই কারো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা এ প্রতিষ্ঠানকে মনেপ্রানে ভালোবাসবো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন