নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান===========নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নেতা মোশাররফ হোসেন শান্ত কে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪নভেম্বর) রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন শান্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং তিনি তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের আক্কাস সরদারের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এমন সংবাদে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে থানা পুলিশ তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের একজন সক্রিয় নেতা মোশাররফ হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির নামে বিগত সময়ের একটি সাজা ও ৫টি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছ।তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন