আড়াইহাজারে স্বেচ্ছাসেবক দল নেতার আড্ডা রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ===============
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের প্রাণকেন্দ্র আড়াইহাজার বাজারে একটি রেস্টুরেন্ট ঘিরে উঠেছে নানা অভিযোগ। বাজারের খোরশেদ সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আড্ডা রেস্টুরেন্টে’ আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি। তাঁদের দাবি, রেস্টুরেন্টটির ভেতরে ছোট ছোট খোপ তৈরি করা হয়েছে। সেখানে যুগলদের নিরিবিলি সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বাছবিচার। বিশেষ করে মাঝবয়সী ও বয়স্ক পুরুষদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, আড়াইহাজার বাজারে প্রাণিসম্পদ কার্যালয়-সংলগ্ন খোরশেদ সুপার মার্কেটের নিচতলায় রেস্টুরেন্টটির অবস্থান। এর প্রবেশমুখে ক্যাশ কাউন্টারে বসে থাকেন এক তরুণী।
অভিযোগ রয়েছে, কোনো মাঝবয়সী বা বয়স্ক ব্যক্তি রেস্টুরেন্টে প্রবেশ করতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ভেতরে অতিথি রয়েছেন কিংবা এখন প্রবেশ করা যাবে না বলে জানানো হয়। তবে অন্যদের ক্ষেত্রে প্রবেশের সুযোগ দেওয়া হয় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যক্তিরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেন, রেস্টুরেন্টটির ভেতরে ছোট ছোট পৃথক কক্ষ বা খোপ তৈরি করা হয়েছে। এসব জায়গায় দুজনের একান্তে সময় কাটানোর সুযোগ রয়েছে। তাঁদের অভিযোগ, এ ধরনের গোপনীয়তার সুযোগকে কাজে লাগিয়ে সেখানে অশালীন কর্মকাণ্ড চলে। বাজারের মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় এমন পরিবেশ তৈরি হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় রেস্টুরেন্টটি পরিচালনা করতেন আড়াইহাজার পৌরসভার তৎকালীন মেয়রের রাজু নামের এক সহযোগী; যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেস্টুরেন্টটির পরিচালনার দায়িত্ব নেন আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। বর্তমানে তাঁর তত্ত্বাবধানেই এটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
অভিযোগকারীদের প্রশ্ন, উপজেলা সদরের ব্যস্ততম বাজারে প্রকাশ্যে একটি রেস্টুরেন্টের ভেতরে এ ধরনের পরিবেশ কীভাবে গড়ে উঠেছে? রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, প্রবেশ নিয়ন্ত্রণ এবং সেখানে কী ধরনের কার্যক্রম চলে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রেস্টুরেন্টটির পরিচালক ও আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। তিনি বলেন, ‘এখানে কোনো অবৈধ কাজকর্ম হয় না। যাঁরা এসব কথা বলছেন, তাঁরা মিথ্যা বলছেন।’
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন