সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============
কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে দুই ব্যক্তি দুটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মিজানের ঘের এলাকায় পৌঁছালে বিজিবি টহল দলের সন্দেহ হয়। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে ব্যাগ দুটি ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায় তারা।
পরে বিজিবি সদস্যরা ব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। পলাতক চোরাকারবারিদের আটক করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ১৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com