নওগাঁয় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : ============== শনিবার(১৪নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মেলায় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) শাপলা খাতুন, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি, উদ্যোক্তা ও কৃষকসহ অন্যরা। পরে প্রধান অতিথি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, মেলায় ৮টি স্টল অংশ নিয়েছে। যেখানে কৃষকদের উৎপাদিত বিভিন্ন শাক-সবজি, বিভিন্ন ফল, দেশিয় ফলের চারা, ফলের জ্যাম-জেলি-আচার এবং কৃষি যন্ত্রাংশ প্রদর্শন করা হয়েছে। এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহনের নিয়ম। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করছে। তাই পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপনের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য অংশ নিয়েছেন উদ্যোক্তারা। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=