কুমিল্লা দক্ষিণ ৩ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল আলম সামুর ৫ শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বিশাল শোডাউন এবং গণসংযোগ।

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন। সংবাদদাতা জানান ================
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল আলম সামুর সমর্থনে বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শোডাউন, লিফলেট বিতরণ এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নওয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল এবং ৩০টি প্রাইভেটকার ও মাইক্রোবাসের একটি বিশাল বহর নিয়ে এ শোডাউন বের করা হয়। ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর, দৌলতপুর, বড় আলমপুর, শ্রীধরপুর, বলরামপুর, খেতাসার, মদিনানগর, ধনপুর, রংপুর, ঝাগুরজুলি, রহিমপুর, সাতরা ও কালিকাপুরসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। শোডাউন চলাকালে তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের নেতা মো. মফিজুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাসুদ, মো. হেলাল খান ও মো. মুজাম্মেল হোসেনসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ।
গণসংযোগকালে সামছুল আলম সামু বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন থেকে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ নাগরিকদের সকল মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি এলাকা থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে বিশেষ ভূমিকা পালন করা হবে।” ইউনিয়নের সকলকে সাথে নিয়ে দুর্গাপুরকে একটি সুন্দর ও ডিজিটাল আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ও স্থানীয় সকল সমস্যা অত্যন্ত গুরুত্বের সাথে সমাধান করা হবে।
তিনি আরো বলেন, ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা ও উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি ধর্মপুর ও নওয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠান শেষে তিনি আসন্ন নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=