পোরশায় বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : ================
নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধার করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। সংবাদ প্রকাশঃ ১৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=