দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা জেলা প্রতিনিধি ============
কুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অকাল মৃত্যুতে তাঁর নিজ বাড়িতে মিলাদ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) কুমিল্লার বুড়িচং উপজেলায় মরহুমের নিজ বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কয়েক দিন আগে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সাখাওয়াত হোসেন ইসরাফিল। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও কুমিল্লার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং কুমিল্লার বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দৈনিক রূপসী বাংলার সম্পাদক ও প্রকাশক আসিফ তরুণাভ। এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন,  বুড়িচং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,  দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম,   বিআরডিবি কর্মকর্তা রাসেল সরোয়ার, আমার দেশ ও ডিবিসির কুমিল্লা জেলা প্রতিনিধি এম.. হাসান,, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম, বাংলাদেশে  প্রতিদিনের বুড়িচং প্রতিনিধি  সাংবাদিক মো. শামীম, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, অধ্যাপক আবদুল আউয়াল, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়াসহ,প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভূইয়া, সাংবাদিক জাফর সাদেক, কুমিল্লার জমিনের সাংবাদিক এম,হান্নান,সাংবাদিক টিপু, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মরহুমের ভাই, জাতীয় দৈনিক এই বাংলার জেলা প্রতিনিধি  প্রফেসর মো. ইকবাল হোসেন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনের দায়িত্ব পালন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম সাখাওয়াত হোসেন ইসরাফিলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম , দোয়া ও  মোনাজাত করেন আবদুল হালিম হুজুর, মাওলানা আবু মুছা ও মাওলানা জসিম হুজুর। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সাংবাদিক সাখাওয়াত হোসেন ইসরাফিলের অকাল প্রয়াণে কুমিল্লার সংবাদপত্র অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মাঝে তাঁর স্মৃতি দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে। সংবাদ প্রকাশঃ ১৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন