সিটিভি নিউজ।। রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : =========
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাণীশংকৈলে উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। পেশায় তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক।
যোগদান অনুষ্ঠানে সাদেকুল ইসলাম বলেন, ‘আমার বুঝতে অনেক সময় লেগেছে। এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ। সবার কাছে দোয়া চাই।’
উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় পৌর জামায়াতের আমির মাওলানা আ. মতিন বিশ্বাস ও উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী বলেন, ‘গত ১০ নভেম্বর ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন সাদেকুল ইসলাম। তিনি আগে থেকেই ইসলামী মানসিকতার ছিলেন, সে কারণেই জামায়াতে যোগ দিয়েছেন।’ সংবাদ প্রকাশঃ ১৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com