মাটির টানে জমিদারের পুত্রবধূ আজও বসবাস করেন সেই জরাজীর্ণ বাড়িতে

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : ======================নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নে আত্রাই ও ছোট যমুনা নদীর তীরে ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ি অবস্থিত। মাটির টানে জমিদারের পুত্রবধূ চিত্রা চৌধুরী ও তাঁর পরিবার আজও বসবাস করেন সেই জরাজীর্ণ বাড়িতে।
জমিদার গির্জাশঙ্কর চৌধুরী এই জমিদার বংশের গোড়াপত্তন করেন এবং পরবর্তীতে তাঁর পুত্র প্রিয়শঙ্কর চৌধুরীর আমলে এই জমিদারির ব্যাপক বিস্তার ঘটে। প্রজাদের সুপেয় পানির কষ্ট দূর করতে তিনি অসংখ্য পুকুর খনন করেন এবং ১৯১০ সালে বাবার নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর ১৯৬৮ সালের দিকে প্রিয়শঙ্কর চৌধুরী সপরিবারে কলকাতায় চলে যান। তবে তাঁর চতুর্থ পুত্র প্রতাপশঙ্কর চৌধুরী মাটির টানে পৈতৃক ভিটা আঁকড়ে দেশেই থেকে যান। রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাসাদের ভগ্নপ্রায় অংশে প্রতাপশঙ্কর চৌধুরীর স্ত্রী চিত্রা চৌধুরী ও তাঁর পরিবার আজও বসবাস করছেন। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কালের সাক্ষী এই ঐতিহাসিক নিদর্শনটি বর্তমানে বিলুপ্তির পথে দাঁড়িয়ে আছে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন