জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরে এলাকাবাসীর মানববন্ধন

সিটিভি নিউজ।। দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম নয়ন ॥ জমি দখল ও সন্ত্রা,সী ক,র্মকা ণ্ডে,র প্রতিবাদ এবং অভিযুক্ত মোক্তার হোসেন গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গোসাইপুর এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মোক্তার হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জমি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে হয়রানি ও ভয়ভীতি থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান । সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন