সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ- নিজস্ব প্রতিনিধি: ==================
সরকারি অর্থে উন্নয়নকাজ হবে, অথচ সেখানে মানের সঙ্গে আপস—এমনটা মেনে নিতে নারাজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিনে কলেজ পরিদর্শন করে আপত্তিকর সামগ্রী অপসারণের ব্যবস্থা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ফিরেই কলেজে যান সংসদ সদস্য। সেখানে চলমান সংস্কারকাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে কলেজটির একাডেমিক ভবন ও পুরোনো অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে। মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।
তবে সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও মেঝেতে সলিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে পুরোনো ইট ও ইটের টুকরা। এমনকি যথাযথভাবে মেঝে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ চলছিল।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কাজে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, নির্ধারিত শিডিউল ও নির্মাণমান অনুসরণ করেই সংস্কারকাজ শেষ করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এই পরিদর্শনের পর কলেজের সংস্কারকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। শুধু সামগ্রী অপসারণ নয়, পুরো কাজের মান যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে টেকসই সংস্কারকাজ সম্পন্ন করা হবে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com