সিটিভি নিউজ24 ।। প্রেস বিজ্ঞপ্তি।।
১১ নভেম্বর বুধবার "সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ" কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর বুধবার বিকেলে সংগঠনের সভাপতি ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে দৈনিক ডাক প্রতিদিনের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলে আন্তরিকতার সাথে শপথ গ্রহণ করেন যে, আমরা যত বাধাই আসুক বা যত ষড়যন্ত্রই আসুক না কেন সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে কমিটির সকল সাংবাদিক ও সকল সদস্যগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এগিয়ে যাবেন। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে ঐক্যমত প্রকাশ করেন।
সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমিটির চেয়ারম্যান খায়রুল আলম রফিক এর দিকনির্দেশনা অনুযায়ী এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। সবাই সবার মনের ভাব প্রকাশ করেন এবং এই কমিটির সদস্য হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আনন্দিত ও গর্বিত বলে মত প্রকাশ করেন।
সভায় সাধারণ সম্পাদক সালমা আক্তার বলেন, এই কমিটি হবে কুমিল্লার শ্রেষ্ঠ কমিটি। এমন একটি স্বচ্ছ কমিটির স্বপ্ন তিনি অনেকদিন ধরে মনে পোষণ করে রেখেছিলেন। এই কমিটিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সর্বত্র চেষ্টা করে যাবেন।
তিনি আরও বলেন, আমাদের কমিটি হচ্ছে একটি সত্যনিষ্ঠ কমিটি। এই কমিটির চেয়ারম্যান অত্যন্ত সাহসী। তিনি নির্যাতিত সাংবাদিকদের জন্য নিজের ফান্ড থেকে টাকা খরচ করে আইনি সহায়তা করে থাকেন এবং আহত সাংবাদিকদের চিকিৎসা দিয়ে থাকেন। তিনি সবসময় নির্যাতিত মানুষ এবং নির্যাতিত সাংবাদিকদের জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মাসের মধ্যে প্রতি সপ্তাহে তিনি বিভিন্ন জেলায় নির্যাতিত সাংবাদিকদের জন্য ছুটে যাচ্ছেন। সাংবাদিকদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্লোগানে, বিভিন্নভাবে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করে যাচ্ছেন। তাঁকে পেয়ে আমরা গর্বিত, তাঁকে পেয়ে আমরা আনন্দিত।
তিনি বলেন, আমরা সকলে সবসময় আমাদের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মেনে চলবো।
এই কমিটি নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে, প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে সর্বত্র কাজ করে যাবে ইনশাআল্লাহ।
সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ভবিষ্যতে আমরা এই কমিটিতে কেউ কোনো প্রকার মতভেদ সৃষ্টি করবো না। আমাদের দ্বারা যেন কোন মানুষ হয়রানি অথবা ক্ষতিগ্রস্ত না হয় সব সময় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করবো এবং এই কমিটিকে সামনে এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, কমিটির চেয়ারম্যান মহোদয় ন্যায়ের প্রতিষ্ঠাতা, অন্যায় দমনকারী এবং অনেক সাহসী একজন অভিভাবক। নির্যাতিত সংবাদকর্মীদের বিপদে আপদে সবসময় পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত প্রসারিত করাই আমাদের মুল লক্ষ্য বলে তিনি জানান।
সভায় সকলে নিজ নিজ বক্তব্য রাখেন। সকলের বক্তব্যে একটাই কথা ছিলো- আমরা কাজ করবো, মানুষের পাশে দাঁড়াবো। আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের দিকনির্দেশনা মেনে চলবো। আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হবো না, কোনো অপরাধ করবো না, কোনো দুর্নীতি করবো না। আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা দোলোয়ার হোসেন, সভাপতি মো. নুরুল ইসলাম,
সাধারণ সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক স্বপন মজুমদার, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান, নির্বাহী সদস্য মেহেদী হাসান, মোঃ মনিরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com