বৃষ্টি নিয়ে এলো-শীতের আগমনি বার্তা ধুলাবালি থেকে জনজীবনে মিলেছে স্বস্তি

সিটিভি নিউজ।। গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।। ========
কুমিল্লার বুড়িচং সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। গতকাল সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ । এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশের আরও পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। গতকাল সন্ধ্যার দিকে প্রথমে বজ্রসহ বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। এরপর থেমে থেমে বৃষ্টিপাত হয়। এতে জনজীবনে যেমন মিলেছে স্বস্তি, তেমনি তাপমাত্রাও কমেছে প্রায় ৮ ডিগ্রি। এমন ঝুম ‘নভেম্বর রেইন’-এর ফলে শীতল হাওয়ার অনুভূতি যেন শীতের আগমনি বার্তাই দিয়ে গেল কুমিল্লা বাসীকে। একই সঙ্গে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ এবং কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিন সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চট্টগ্রাম বিভাগের কিছু এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরে দুপুরের দিকে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জন্যও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। এসব এলাকার বিভিন্ন স্থানে পরবর্তী সময়ে বৃষ্টিপাত হয়। অনেকের ধারণা, এ বৃষ্টির পর শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও রাজধানীতে শীতের আবহ তৈরি হতে পারে নভেম্বরের শেষ দিকে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন