সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ==============
একসময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী তিন্নি। কৈশোরের দিনগুলোতে টিভিপর্দায় বিজ্ঞাপন দেখার সময় যে মুখগুলো পরিচিত হয়েছিলো তাদের মধ্যে মডেল তিন্নি একজন। পুরো নাম সৈয়দা তানিয়া মাহবুবা রহমান তিন্নি। তিনি ১৯৭৫ সালের ২২শে অক্টোবর পুরান ঢাকার ওয়ারিতে জন্মগ্রহণ করেন।
তিন্নি ১৯৯৯ সালে ৱ্যাম্প মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম টিভি বিজ্ঞাপন হেনোলাক্স ক্রীম দিয়ে তিনি পরিচিতি পান। তার হেনোলাক্সের বিজ্ঞাপনটি জনপ্রিয় ছিলো। পরবর্তীতে তিনি স্টারশিপ কনডেন্সড মিল্ক, লিজান মেহেদী, গন্ধরাজ তেল, এলিট পেইন্ট, কোয়ালিটি আইসক্রিম, বম্বে উপটান ও রিচি জুসের বিজ্ঞাপন করে জনপ্রিয়তা পান। কয়েকটি টিভি নাটকেও তিনি অভিনয় করেন। মোহন খান পরিচালিত 'মেঘবতী' নাটকে মাহফুজের বিপরীতে ভালো অভিনয় করেছিলেন। এরপর তৌকীরসহ তখনকার জনপ্রিয় আরো কয়েকজন অভিনেতার বিপরীতে নাটকে কাজ করেছিলেন। শাহেদের বিপরীতে 'বৃষ্টির চোখে জল' নামে একটা ছবি করার কথা ছিলো তিন্নির কিন্তু তা আর হয়নি শেষ পর্যন্ত। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েও পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আর চলচ্চিত্রে অভিনয় করা হয়নি।
তিন্নি ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন। তার স্বামীর নাম শাফকাত হোসেন পিয়াল। বর্তমানে পিয়াল মিডিয়ার সাথে জড়িত আছে। ২০০১ সালের দিকে কন্যা সন্তানের মা হন তিন্নি। মেয়ের নাম আনুশেহ। তিন্নির একমাত্র মেয়ের ২০২৪ সালে বিয়ে হয়ে গেছে। দাম্পত্য কলহের জেরে তিন্নির ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হয় এবং সমস্যা ক্রমে গভীর হতে থাকলে তিন্নি খু*ন হয়। ২০০২ সালের ১০ই নভেম্বর রাতে কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা সেতুর ১১ নম্বর পিলারের উপর মডেল তিন্নির লা'শ পরা ছিলো। এটা হ'ত্যা নাকি আত্মহ'ত্যা আজও জানা যায়নি। তবে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে তিনি হ'ত্যা মামলার আসামি করা হয়। কারন অভির সাথে তিন্নির সম্পর্ক ছিলো।
তিন্নির লাশের চেহারা চেনার মতো ছিলনা তাই বেওয়ারিশ হিসেবে কবর দেয়া হয়। পরে শনাক্ত করা হলে দ্বিতীয়বার লাশ তোলা হয়েছিলো। পরদিন খুন হওয়ার নিউজটা টক অফ দ্য কান্ট্রি হয়েছিলো। তখনকার শীর্ষ সব নিউজ পেপারে 'মডেল তিন্নি হত্যা' নামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো ধারাবাহিকভাবে। দর্শক কেঁদেছিলো তার জন্য। তিন্নি কম সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। এতো গুলো বছর পার হয়ে গেছে আজো এই হ'ত্যার বিচার হয়নি।
তিন্নি খুবই সম্ভাবনাময়ী ছিলেন। তাকে কাজে লাগানো গেলে বড় তারকা হতে পারত কিন্তু তার ভাগ্যে জোটেনি। তিন্নির বাবা সৈয়দ মাহবুব বর্তমানে একা, নিঃসঙ্গ। তিন্নিরা দুই বোন ছিলো। এক বোন বিমান বালা, আর তিন্নি মডেল ছিলো। জানা যায়, তিন্নির মা তিন্নির বাবাকে ছেড়ে নিজের দেশ পাকি'স্তানে চলে যায়।
তিন্নির মতো আর কারো জীবন যেনো এমন না হয়। তিন্নির একটা ভুল তার জীবনকে শেষ করে দিয়েছে। নিচের ছবিতে স্বামী শাফকাত হোসেন পিয়ালের সঙে মডেল অভিনেত্রী তিন্নি। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com