স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি =============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে শাশুড়ির দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে হাজিরা দিতে গেলে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লার ২ নম্বর আমলি আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের স্ত্রী মারিয়া আক্তারকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে তাঁর শাশুড়ি বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর নারী ও শিশু ৫৫/২৬।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ নভেম্বর সাইফুল ইসলাম আলাউল আকবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে তিনি ইউনিয়ন পরিষদে আসেন। মঙ্গলবার মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে যাওয়ার ঘটনায় শিদলাই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ও জনসাধারণের নাগরিক সেবা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=