সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ================
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি আবাসিক মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ জন ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৌনে দুইটার দিকে ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, গভীর রাতে আবাসিক মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিস কক্ষে আগুন লাগে। সেখানে বই ও কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে চারটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা।
মাদ্রাসাটিতে ১৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, তাদের বেশিরভাগই আবাসিক। গভীর রাতে যখন আগুন লাগে তখন সবাই ঘুমে। আগুনে তৈরি ধোঁয়ায় তারা সাফোকেশনে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগুনের প্রাথমিক উৎস শর্ট সার্কিট বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে, তদন্তের পর নিশ্চিতভাবে কারণ জানা যাবে বলে জানান আরেফিন।
এদিকে, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আরো রোগী ইমারজেন্সিতে আসতেছে,” বলেন ওই চিকিৎসক।
আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন: ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) ও ইউসুফ (১৮)।
সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন: ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) ও ইউসুফ (১৮)। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com