কুমিল্লায় এনপিবি ১ম বর্ষপূতি পালন: পাঠকের আস্থা অর্জন করেছে এনপিবি, সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি: =====================
একটি সংবাদমাধ্যমের পথচলার সবচেয়ে বড় শক্তি পাঠকের ভালোবাসা ও আস্থা। নানা প্রতিকূলতা পেরিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সেই আস্থা অর্জনের চেষ্টা করেছে মাল্টিমিডিয়া গণমাধ্যম এনপিবি। এক বছরের পথচলায় পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রতিষ্ঠানটি আগামীতেও সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে—এমন প্রত্যাশা জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এনপিবির কুমিল্লা প্রতিনিধি মো. দুলাল মিয়া। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
প্রধান অতিথির বক্তব্যে উদবাতুল বারী আবু বলেন, এনপিবির কাছে আমাদের প্রত্যাশা, মাল্টিমিডিয়া গণমাধ্যমটি যেন সব সময় সাহসিকতার সঙ্গে সত্য সংবাদ উপস্থাপন করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন এবং তা ধরে রাখা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
সভাপতির বক্তব্যে আবুল হাসনাত বাবুল বলেন, ‘এনপিবি গত এক বছরে অনেক দূর এগিয়েছে, যা সচরাচর অনেক গণমাধ্যমের পক্ষে সম্ভব হয় না। তাদের ভিডিও কনটেন্ট ও উপস্থাপনার কৌশল সত্যিই প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই তারা মানুষের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই আস্থা ধরে রাখবে বলে আশা করি।
কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি সাদিক হোসেন মামুন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান, আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহসভাপতি জয়নাল আবেদীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ডিবিসি নিউজ কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দিন চৌধুরী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, কালের কন্ঠ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, সময় টিভির মোজো রিপোর্টার জহিরুল হক বাবু, কালের সমাজের জেলা প্রতিনিধি মাহফুজ বাবু, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজুর রহমান সৌরভ, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, বৈশাখী টিভির কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি, ভোরের কলমের প্রতিনিধি মো. ইয়াছিন মিয়া, কুমিল্লার কাগজের প্রতিনিধি আলমগীর হোসেন, ফেইস দ্য পিপলের আব্দুল্লাহ আল মাশরুফ, দৈনিক সংবাদ কুমিল্লার সম্পাদক মো. ইলিয়াস হোসেন, এদিনের জেলা প্রতিনিধি শাহ ইমরান, কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, আমার শহর পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শরীফ, নয়া দিগন্তের কুমিল্লা জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি ফাহিম মুনতাসিম, আজকের কুমিল্লার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না এবং কুমিল্লা ডাকে স্টাফ রিপোর্টার শাখাওয়াত হোসেন।
এক বছরের পথচলার এই আয়োজনে বক্তারা এনপিবির অগ্রযাত্রার প্রশংসা করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সাহসিকতা ও পেশাদারত্ব বজায় রেখে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানান। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন