কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় প্রাণ গেল বৃদ্ধের

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি: মানিক ঘোষ ===============
ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চাপাতালা এলাকার একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতালা থেকে গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক বালিয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিউদ্দিন ভারসাম্যহীন ছিলেন। তিনি চলন্ত ট্রাকটির পেছনের চাকার নিচে ঝাঁপ দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=