সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি:===
“সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং কুমিল্লা জেলায় সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খাইরুল আলম রফিক এবং মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত এই কমিটি ৯ নভেম্বর ২০২৬ থেকে আগামী ৮ নভেম্বর ২০২৭ পর্যন্ত (১ বছর মেয়াদে) তাদের কার্যক্রম পরিচালনা করবে। নবগঠিত এই কমিটি কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, অধিকার রক্ষা এবং সংগঠনের নীতিনির্ধারণী বিষয়ে দৃঢ় ও কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
কুমিল্লা জেলা ইউনিটের সার্বিক কার্যক্রমে অভিভাবকসুলভ ভূমিকা পালনের জন্য ৫ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন:
আবুল হাসনাত বাবুল (সম্পাদক, সাপ্তাহিক অভিবাদন ), ওমর ফারুকী তাপস (সম্পাদক, সিটিভি নিউজ, দোলোয়ার হোসেন (জেলা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তা), ), হারিসুর রহমান (স্টাফ রিপোর্টার, দৈনিক মাতৃছায়া), মো. আলমগীর হোসেন (ব্যুরো প্রধান, কুমিল্লা, দৈনিক বাংলাদেশ কণ্ঠ), অন্যদিকে, ৩৩ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটিতে শীর্ষ নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ গণমাধ্যমকর্মীরা। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক মো. নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার নবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোসা. সালমা আক্তার।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ সহ-সভাপতি, মো. শাহীন মিয়া (জেলা প্রতিনিধি দক্ষিণ, ইসলামিক টিভি), মো. মামুনুর রশীদ সরকার (চান্দিনা-বুড়িচং প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), মো. জাকির হোসেন (চান্দিনা প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত), মো. রকিব উদ্দিন ভূঁইয়া তুহিন (চান্দিনা প্রতিনিধি, দৈনিক মানবজমিন), এবং মো. ইলিয়াস হোসাইন (কুমিল্লা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক: মাছুম বিল্লাহ (তুহিন) (স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক কুমিল্লার সময়), সাংগঠনিক সম্পাদক: স্বপন মজুমদার (বরুড়া প্রতিনিধি, দৈনিক ডাক প্রতিদিন), সহ-সাংগঠনিক সম্পাদক: শাহ সাহিদ উদ্দিন (স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত সকাল) ও মো. আনহাফ তিহামী (স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক: জাহিদ হাসান (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়), দপ্তর সম্পাদক: মো. কামরুজ্জামান (জেলা প্রতিনিধি (দক্ষিণ), দৈনিক মুক্তখবর), প্রচার সম্পাদক: মো. শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার, দৈনিক দেশের পত্র), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. আবদুর রব লাভলু (চৌদ্দগ্রাম প্রতিনিধি, মানবকণ্ঠ), প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. সফিউল আলম (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো. ইব্রাহীম খলিল (কুমিল্লা মহানগর প্রতিনিধি, সাপ্তাহিক কুমিল্লার সময়), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: কাউছার আহম্মেদ (তিতাস প্রতিনিধি, দৈনিক ডাক প্রতিদিন), ধর্ম বিষয়ক সম্পাদক: মো. সাহাব উদ্দিন (নাঙ্গলকোট প্রতিনিধি, সাপ্তাহিক কুমিল্লার সময়), মহিলা বিষয়ক সম্পাদিকা: মুন্নী আক্তার (স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ), মানবাধিকার বিষয়ক সম্পাদক: কাজী শাকিল আহমেদ (দেবিদ্বার প্রতিনিধি, দৈনিক নয়া কণ্ঠ)।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আরও ১৫ জন গণমাধ্যমকর্মীকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন— মো. এমদাদুল হক, শাহজালাল ভূঁইয়া সজিব, মেহেদী হাসান, ইকরাম হোসেন, অনিক কুমার, আসাদুজ্জামান, মো. আলেক হোসেন, মো. রনি, মো. লিটন, মো. কাজী সেলিম, মো. রাসেল এবং জামাল হোসেন প্রমুখ।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, এই কমিটি কুমিল্লা অঞ্চলে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অন্যায় প্রতিরোধে এবং তাদের পেশাগত মানোন্নয়নে বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=