সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ============
গত,৮ নভেম্বর২০২৬ (রবিবার) মোঃ সায়েদুর রহমান বাংলাদেশ হাইওয়ে পুলিশ এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
মোঃ সায়েদুর রহমান ১৯৬৮ সালের ১৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৫খ্রি. ১৫ তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তাঁর দীর্ঘ গৌরবময় কর্মজীবনে তিনি ঢাকা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রায় ৯ বছর অপরাধ তদন্ত সংস্থা পিবিআই (PBI)-এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি এবং পিবিআই পূর্বাঞ্চলের ডিআইজি হিসেবে সততা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (CPH) পরিচালক হিসেবে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে অনন্য অবদান রাখেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর তিনি গ্রেড-২ পদে অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি লাভ করেন এবং পুলিশ হেডকোয়ার্টার্সে অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদানকালে হাইওয়ে পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্য নবাগত অ্যাডিশনাল আইজি’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
যোগদান-পরবর্তী তিনি হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিজিয়নাল পুলিশ সুপারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে নবযোগদানকৃত অ্যাডিশনাল আইজি এর অবগতির জন্য হাইওয়ে পুলিশের জনবল, অপারেশনাল কার্যক্রম, অধিক্ষেত্র ও লজিস্টিকস্ সংক্রান্ত সার্বিক বিষয়াদি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সভায় নবযোগদানকৃত অ্যাডিশনাল আইজি তাঁর বক্তব্যে হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ন রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত ও প্রদত্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনমনে নিরাপত্তাবোধ বৃদ্ধি করতে দৃশ্যমান পুলিশিং আরও বেগবান করতে হবে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com