কুমিল্লা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর দায়ে দেবীদ্বারে প্রেস মালিক গ্রেপ্তার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===========
কুমিল্লার দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১১নভেম্বর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ও ব্যানার ছাপানোর অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (০৯ নভেম্বর) দুপুরে তাকে দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় আসামী করে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর নাম মো. মহসিন মিয়া (৩২)। তিনি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আক্কাস ডাক্তারের বাড়ির মো. ছিদ্দিকুর রহমানের ছেলে এবং স্থানীয় দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘খন্দকার প্লাজা’র ‘সেবা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড প্রেস’-এর মালিক।
পুলিশ জানায়, আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের ব্যানারে ওই প্রেসে ফেস্টুন ও ব্যানার ছাপানো হচ্ছিল।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশ সেখানে এক ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রেস থেকে ২৬টি সদ্য ছাপানো ফেস্টুন ও ব্যানার জব্দ করা হয় এবং এর সাথে জড়িত থাকার অপরাধে প্রেস মালিক মহসিন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার অপরাধে ওই প্রেস মালিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে তাকে সহযোগী আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর দায়ে দেবীদ্বারে গ্রেফতার হওয়া প্রেস মালিক মহসিন মিয়া (৩২)’র সংগৃহীত ছবি ও একটি ফ্যাস্টুনের ছবি। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=