সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========কক্সবাজারে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদকসেবী, ৯ জন বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ছয়জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর দুপুর থেকে ৮ নভেম্বর দুপুর পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার ১৩ মাদকসেবী হলেন-মো. মমিন, দিলদার মিয়া, মো. শাহীন আক্তার, আফসার মিয়া, রেজাউল করিম, মো. আশিক, রবিউল আলম, আয়াতুল্লাহ, সৈয়দ আলম প্রকাশ আরজু, জাহেদ, আব্দুল গফুর, আল ফয়সাল সাইমন ও রাফিজ।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার অপর নয়জন হলেন-মোবারক হোসেন প্রকাশ ব্রিটিশ ওরফে ফারুক, মো. আলম, মো. শামীম মিয়া, মো. সাজ্জাদ হোসেন রানা, মোজাম্মেল হোসেন অপু, মো. রুবেল, রেজাউল, মঞ্জুর ও আয়াস মিয়া।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মিন বাবুল, মিজানুর রহমান মিজান, আয়েছুর রহমান প্রকাশ আয়েজ, ইব্রাহিম, মুন্না ও মো. হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা ও সাজাসংক্রান্ত পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের পাশাপাশি ট্রাফিক আইন অমান্য ও মোটরসাইকেল-সংক্রান্ত অপরাধে সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় ১৩টি মোটরসাইকেল মামলা করা এবং ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com