সিটিভি নিউজ।। মোঃ নাজমুল ইসলাম নয়ন দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম নয়ন ॥ দিনাজপুরের পার্বতীপুরে মোবাইল ক্যাসিনো খেলাকে কেন্দ্র ও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে লিমা রানী নামে এক গৃহবধূকে হাতের রগ কেটে হত্যা অভিযুক্ত হত্যাকারী ঘাতক স্বামী শিমুল চন্দ্র সরকারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ময়না তদন্তের বারান্দায় বসে মেয়ের শোকে কাতর বাবা বিচারের দাবিতে আহাজারি ।
আটক ও এজাহার নামীয় আসামি দিনাজপুর পার্বতীপুর উপজেলার চাচিয়া খামার গ্রামের মৃত সুদির চন্দ্র”র ছেলে (১) শিমুল চন্দ্র সরকার (২) শ্রীমতি আরতি বালা উভয়ের সম্পর্ক মা ও ছেলে । মামলা নাম্বার ৮ তারিখ ৫ নভেম্বর ২৬ থানা পার্বতীপুর ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বামী মোবাইলে নিয়মিত জুয়া বা ক্যাসিনো খেলতেন। এই আসক্তিকে কেন্দ্র করে প্রায়ই সময় ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও পারিবারিক কলহ সৃষ্টি হতো। এরই জেরে এক পর্যায়ে ঘাতক স্বামী ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর হাতের রগ কেটে নির্মমভাবে নির্যাতন চালালে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পার্বতীপুর থানা পুলিশের মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের সহায়তায় গুরুতর আহত লিমাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুন নবী জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসামিকে আটক করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে । সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com