সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান===
"করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি (সদর দক্ষিণ) এএসএম নুরুল আখতার নিলয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পৌর জামাতের নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিন, ইশা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী সদস্য রহিম বাদশা, বাতিসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, উজিরপুর মৎসজীবি সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ।
অনুষ্ঠান শেষে মৎসজীবী ও বহুমুখী সমিতিদের ক্যাটাগরির ভিত্তিতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com