বুড়িচংয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ===========
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এক অজ্ঞাতনামা বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার-কংশনগর সড়কের পাশে তেল ব্যবসায়ী লিটনের বাড়ির কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধাকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গেলেও এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিমসার-কংশনগর সড়কের নিমসার এলাকায় তেল ব্যবসায়ী লিটনের বাড়ির পাশ দিয়ে যাওয়া সড়কের কাছে শুক্রবার এক বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় মুসল্লি জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধাকে নিমসার এলাকার বিভিন্ন স্থানে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা স্থানীয়দের। তবে তাঁর পরিচয়, স্বজন কিংবা স্থায়ী ঠিকানা সম্পর্কে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে সড়কের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ওই নারী প্রায় এক সপ্তাহ ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ প্রকাশঃ ০৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন