চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন থানা পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ================
জনগণের নিরাপত্তা, পুলিশি কার্যক্রমের গতিশীলতা ও সবুজায়নে মাঠপর্যায়ে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ।
৫ নভেম্বর ২০২৬ ইং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর ও সদর থানাসহ বিভিন্ন তদন্ত কেন্দ্র, পুলিশ স্থাপনা ও ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানা ও পুলিশ স্থাপনাগুলোর সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের পাশাপাশি প্রতিটি থানায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর এই উদ্যোগ পুলিশ স্থাপনাগুলোকে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সচেতনতারও এক ইতিবাচক বার্তা বহন করে।
মাঠপর্যায়ে সরাসরি তদারকি, দায়িত্বশীল নেতৃত্ব, জনবান্ধব পুলিশিং এবং সবুজ-সুন্দর পরিবেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ। সংবাদ প্রকাশঃ ০৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন