সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকে :================'তাবলিগ' ইসলামে আল্লাহর বাণী ও দ্বীনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর তাবলিগ জামাত হলো বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক ও ইসলামভিত্তিক দাওয়াতি আন্দোলন, যার মূল লক্ষ্য মুসলিমদের ঈমান ও আমলকে মজবুত করা।
জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা আয়োজনের অংশ হিসেবে ৫ই নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার থেকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের গোমতী নদীর চড়ে শুরু হয়েছে জেলা পর্যায়ের এই ইজতেমা।
জানা গেছে, মহান আল্লাহর নৈকট্য লাভে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। কুমিল্লা জেলা সদরের অদূরে পালপাড়া ব্রিজের পশ্চিম পাশে গোমতী নদীর চড়ে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।
ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, অস্থায়ী টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমায় গুরুত্বপূর্ণ ঈমানি বয়ান পেশ করছেন।
এদিকে ইজতেমাকে ঘিরে তাবলীগের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সাথে পালপাড়া এলাকার যুব সমাজের সম্মানিত স্বেচ্ছাসেবী পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ বক্স বসানো হয়েছে যা ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের বিভিন্ন জেলা থেকে ইজতেমায় যোগ দিতে আসছেন জেলা উপজেলার মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন পালপাড়ার গোমতীর তীরে।
দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে বুড়িচং রোডে শাসনগাছা থেকে তিন কিলোমিটার উত্তরে পালপাড়া ব্রিজ তারপর ফ্রিজ থেকে আধা কিলোমিটার পশ্চিমে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে বালিখাড়া ব্রিজ পার হয়ে এক কিলোমিটার পূর্ব দিকে কুমিল্লা জেলার বিশ্ব ইজতেমার আয়োজক স্থান।
শেষ দিন দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার সমাপ্তি ঘটবে।
ইজতেমাকে কেন্দ্র করে কুমিল্লা ও আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ ধর্মীয় সমাবেশের মাধ্যমে আত্মশুদ্ধি, দ্বীনি শিক্ষা এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তিন দিনব্যাপী এ ইজতেমায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় বয়ান, ইবাদত-বন্দেগি, জিকির-আজকার এবং দ্বীনি আলোচনার আয়োজন থাকবে। পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা অনুসরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ধরনের আয়োজন ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত, সুপেয় পানি, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সবার সহযোগিতায় ধর্মীয় এ সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শুক্রবারে সকাল থেকেই জামাতে অংশ নিতে ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসে, বাড়তে থাকে মুসল্লির ভিড়।
কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিসহ আশপাশের মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।
এসময় ইজতেমা ময়দানের আশপাশের খালি জায়গায় অবস্থান নেয় মানুষ। এছাড়া অনেকেই পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে নামাজ আদায় করেন।
আগামী শনিবার (০৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ) দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ০৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com