সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।। =========
আসন্ন ই্উনিয়ন পরিষদ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত নেতা কর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় হোটেল আল তাজেজ মিলনায়তনে ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত নেতা কর্মীদের উদ্যোগে আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানে
বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাজাহান কবির।
মিলনমেলা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কুমিল্লা মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রোটারিয়ান আব্দুর রহমান, অজিতগুহ কলেজের সাবেক ভিপি সহিদুল ইসলাম বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ,
বিএনপি নেতা জাফর ইকবাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা রফিক উদ্দিন ভূইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও শহর বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুস সালাম মাসুক,
বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মোঃ মুকুল, ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, বিএনপি নেতা আক্তার হোসেন, ৩নং দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের বিএনপি নেতা হুমায়ুন কবির, প্রমূখ।
বক্তারা বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের দুই দুই বারের সাবেক সফল মেয়র আগামীদিনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে আমরা মনিরুল হক সাক্কুকেই আমরা দেখতে চাই, যার কোন বিকল্প নেই। তারা বলেন, যিনি শত প্রতিকুল অবস্থায়ও দলকে ছাড়েননি, যার হাত ধরে বিগত দিনে কুমিল্লা সিটি করপোরেশনের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। তাই আগামীদিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আমরা মনিরুল হক সাক্কুর জন্য নিবেদিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
বক্তারা আরো বলেন, বর্তমানে যারা নেতা হিসেবে কাজ করেন তারাই পাড়া মহল্লায় সন্ত্রাসীদের লালন পালন করে আর আমরা জনগনের সাথেই রয়েছি।
কুমিল্লা সিটি করপোরেশনকে সাজানোর নেপথ্যে কারিগর হলেন এই মনিরুল হক সাক্কু। আজকে যারা বড় বড় কথা বলেন তারা সবাই মনিরুল হক সাক্কুর কর্মী তাই আগামীদিনে মনিরুল হক সাক্কুকে নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে শূন্য থেকে কাজ শুরু করে বিগত সময়ে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে কাজ করেছি। তাই আগামী নির্বাচনেও জনগণ আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি। আগামী নির্বাচনে জনগন আমাকে বিজয়ী করলে আমি কুমিল্লা সিটি করপোরেশনকে একটু উন্নত ও আধুনিক সিটিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ। তাই আসুন সকল মতবেধ ভুলে গিয়ে কাঁধে কাধ রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এসময় তিনি আরো বলেন, কুমিল্লা মানুষ আমাকে অনেক ভালোবাসে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। আমিও সর্বোচ্চ চেষ্টা করবো ভবিষ্যতে যেন জনগণের সমর্থন ও ভালোবাসার সঠিক মূল্যায়ন করতে পারি। আপনারা আমাকে দোয়া করবেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যেন আবারো মানুষের সেবা করতে পারি। সংবাদ প্রকাশঃ ০৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com