সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : ================নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন ও মুন্নাসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-টু-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা সদরের এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে দুর্বৃত্তরা টাকাগুলো ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একই রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে।
পুলিশের দ্রুত অভিযানে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১৩ হাজার টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সংবাদ প্রকাশঃ ০৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com