সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান== ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৭ লাখ ৮৪ হাজার ৫৭০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত মঙ্গলবার এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার খারেরা ও খাদলা এবং কুমিল্লা জেলার শংকুচাইল বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় মালামালের মধ্যে বিভিন্ন নিষিদ্ধ ও চোরাচালানকৃত পণ্য রয়েছে। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল ওই এলাকাগুলো থেকে এসব মালামাল জব্দ করে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ কর্নেল শরিফুল ইসলাম (এএসসি)এই চোরাচালানী মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com