সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি : =====================জরাজীর্ণ ভবন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকট,সেই সঙ্গে ওষুধের অপর্যাপ্ত সরবরাহ না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ব্যাহত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। ওইসব উপস্বাস্থ্য কেন্দ্রের কোনোটিতেই নেই এমবিবিএস চিকিৎসক।
প্রয়োজনীয় জনবলের এক-তৃতীয়াংশ দিয়ে চলছে কেন্দ্রগুলোর কার্যক্রম। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রামের সাধারণ মানুষ। বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা বেসরকারি হাসপাতালে।
শুক্রবার (৩০ অক্টোবর) সরেজমিনে কয়েকটি উপস্বাস্থ্য কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। জোতবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ময়নুল হাসান বলেন, ভবনটির অবস্থা অত্যন্ত খারাপ। টিনের ছাউনি পুরোনো হওয়ায় অধিকাংশ জায়গায় ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে কক্ষের ভেতর পানি পড়ে। এতে ওষুধসহ প্রয়োজনীয় আসবাবপত্র সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে।
তিনি আরো বলেন, এ কেন্দ্রে প্রতিদিন ১০০ জনের বেশি রোগী সেবা নিতে আসেন। পরিচ্ছন্নতাকর্মী না থাকায় তাকেই কেন্দ্রের তালা খুলে ঝাড়ু দিতে হয়। এরপর রোগীদের নাম-ঠিকানা ও রোগের বিবরণ রেজিস্টারে লিখে ওষুধ বিতরণ করতে হয়। বর্তমানে এ কেন্দ্রে তিনি ও একজন মিডওয়াইফ দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম বলেন, ‘জনবলসংকট ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় গ্রামীণ জনপদে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এরপরও কেন্দ্রগুলোর কার্যক্রম চালু রাখা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই নির্মাণকাজ শুরু হবে। একই সঙ্গে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হলে সমস্যার সমাধান হবে। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com