শাহাদাত জুট মিল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লার শাহাদাত জুট মিল শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সহ-সভাপতি কবির আহমদ ও মো. মজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম, সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফুর রহমান ও আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ নুরুল আমিন।
শাহাদাত জুট মিল শ্রমিক ইউনিয়নের (রেজি. নং—চট্টগ্রাম-১৫৫৯) পক্ষে উপস্থিত ছিলেন নির্বাচিত সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. রবিউল্লাহ, কোষাধ্যক্ষ বিল্লাল, ইউনিয়ন সদস্য আসাদুল্লাহ ও ইউনুস। এ ছাড়া কুমিল্লা জেলা উত্তরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক কাউছার আরমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
ক্যাপশন ===========
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের হাত উপহার নিচ্ছেন শাহাদাত জুট মিল শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি মো. নুরুল ইসলাম সংবাদ প্রকাশঃ ২৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=