লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============
২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত লগি-বৈঠা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত এক আলোচনা সভা বক্তারা এ দাবি জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া।
ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু প্রমুখ।
সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, যেকোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে আলোচিত এ ঘটনার বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও দায় যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করে আইনানুগ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাপশন
বক্তব্য রাখছেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান ভূঁইয়া পাশে উপস্থিত কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া,আব্দুস সালাম,সোহেল রানা মিঠু। সংবাদ প্রকাশঃ ২৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন