দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লায় সোনাইছড়ি খালের সংস্কার কাজ আবার শুরু

সিটিভি নিউজ24।। দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লায় সোনাইছড়ি খালের সংস্কার কাজ আবার শুরু হল। কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার ভারতীয় সীমান্ত এলাকায় গোমতি নদী থেকে সোনাইছড়ি খালে পানি প্রবেশের দার স্লূইচ গেটের সামনের অংশে মাটি কেটে উন্মোচন করা হয়েছে। কুমিল্লা কেটিসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ গতকাল ২৬ অক্টোবর ২০২৬ এই খাল খনন সংস্কার কাজের উদ্বোধন করেন। সোনাইছড়ি খালে গোমতী নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেলে খরা মৌসুমে কুমিল্লা আদর্শ সদর উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলার প্রায় এক হাজার একর জমি সেচ সুবিধা পাবে। বিগত বছরগুলোতে বিএডিসির সেচ পাম্প দিয়ে গোমতী নদী থেকে পানি এইখালে সরবরাহ করা হতো। বিদ্যুৎ চালিত পানির মোটর পাম্প দিয়ে নদী থেকে পানি উত্তোলন করে খালে ফেলতো। এতে বিদ্যুতের বিল আসত প্রচুর টাকা। বর্তমানে সোনাইছড়ি খালটি মাটি কেটে সংস্কার করলে এবং গোমতী নদী থেকে সরাসরি পানি এইখালে প্রবাহিত হবে। এতে বিদ্যুৎ খরচ হবে না। সেচের পানি পাবার ফলে কৃষকরা ধানের ফলন বৃদ্ধি করতে পারবে। পল্লী উন্নয়ন ও সমাজ বিজ্ঞানী ডঃ আখতার হামিদ খান ১৯৬৫ সালে এই খালটি খনন করেন। সংস্কার ও খাল খননের অভাবে খালটি মৃত অবস্থায় ছিল । খাল খননের সময় উপস্থিত ছিলেন কেটিসিসি এ লিমিটেডের সহ-সভাপতি ডাক্তার মোঃ ইয়াসিন মিয়া, কুমিল্লা ব্রিডফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমবায়ী আলহাজ্ব ফরহাদ হোসেন, কেটিসিসিএ লিমিটেড এর পরিচালনা কমিটির সদস্য মোঃ শামসুল হক,মোঃ অলিউল্লাহ মোঃ নুরুল ইসলাম,কাজী জসিম, ফিল্ড অফিসার মোঃ হুমায়ুন কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=